BANGLADESH- Our Pride

genuinemails.com

Today's Live Match

Watch Live Cricket Here

Buzz Our DHAKA City

Dhaka.vi Videos - Tour Videos
Buzz your city.
You want the world to discover your city? The more your city has videos, the more it is suggested to users.

সোমবার, ৪ অক্টোবর, ২০১০

যেকোন মুভিতে সাবটাইটেল যুক্ত করুন খুব সহজে



আপনার প্রিয় অথবা সদ্যরিলিজপ্রাপ্ত জনপ্রিয় কোন ইংলিশ বা অন্য যেকোন ভাষার মুভি দেখতে বসেছেন। কিন্তু সাবটাইটেল না থাকার দরুন ছবির গল্পটা ঠিক বুঝে ওঠা গেল না। আহ্ যদি সাবটাইটেল থাকতো কতই না ভাল হতো। ছোট্ট একটা ট্রিকস জানিয়ে দিই।হয়তো কাজে দিবে।

DivX Subtitles - OpenSubtitles.org

আপনি যে ছবির সাবটাইটেল খুঁজছেন সেই 'ছবির নাম subtitle 1cd' লিখে google search দিন। search result এ প্রথমেই যে সাইটের নাম আসবে সেখানে ক্লিক করুন। উদাহরণস্বরুপ- মনেকরি আপনি Angels & Demons সিনেমাটির সাবটাইটেল খুঁজছেন। গুগলে সার্চ দিন Angels & Demons subtitle 1cd. আপনার search result এ প্রথমেই যে সাইট recommend করবে তাতে ক্লিক করুন। search result এ প্রথম সাইটটা থাকে www.opensubtitles.org এই সাইটে আপনি আপনার কাঙ্খিত সকল ধরনের মুভির সাবটাইটেল পাবেন। এই সাইটে আপনার কাঙ্খিত মুভির English Subtileএর ZIP ফাইলটি ডাউনলোড করুন। এবার ZIP ফাইলটি কপি করে যে ফোল্ডারে আপনার সিনেমাটি রয়েছে সেই ফোল্ডারে পেস্ট করুন। ZIP ফাইলটি Extract করে আপনার মুভি ফাইলের নামে Extract ফাইলটি Rename করুন। যেমন- আপনার মুভি ফাইলটির নাম Angels & Demons হলে Extract ফাইলটিও ঠিক Angels & Demons নামে Rename করুন। এবার সাবটাইটেল লোড করবার পালা।আমি মুভি দেখার জন্য VLC media player ব্যবহার করি। Open source এই মিডিয়া প্লেয়ারে সব ধরনের ভিডিও ফরমেটই সাপোর্ট করে। যাইহোক আপনার প্রিয় মুভিটা মিডিয়া প্লেয়ারে play করে Video>> Subtitles Track এ subtile fileটি Load করে দিন। ব্যস, সব কাজ শেষ। এবার Subtitle সহকারে আপনার পছন্দনীয় মুভিটি উপভোগ করুন।

 আরেকটি পদ্ধতি আছে, সেটি>>>................
অনেকের আবার মুভি সংগ্রহে রাখার বাতিক, সাথে হয়ত অনেকেই সাবটাইটেলসহ একই ফোল্ডারে মুভি সেভ করে রাখেন। এরপর মুভি দেখার সময় আবার প্লেয়ারের সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায়, যে সাবটাইটেল খুজে পাচ্ছেন না, আবার ডাউনলোড দরকার। এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে।

কিভাবে করবেন, নিচের ধাপ অনুসরন করুনঃ

প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন।

এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ


১। যেহেতু সফটওয়ারটি সেটআপ দেয়া হয়েছে, এখন ডেক্সটপ এর শর্টকাট অথবা স্টার্ট বাটন থেকে MKVmerge GUI এ ক্লিক করুন। যে মুভির সাথে সাবটাইটেল যুক্ত করবেন, তা হার্ডডিক্স থেকে লোকেশন ব্রাউজ করে দিন ADD বাটন এ ক্লিক করে। এরপর আবারও ADD এ ক্লিক করুন, এবার সাবটাইটেল ফাইলটা (.srt format) ব্রাউজ করে দিন হার্ডডিক্স থেকে। 




OpenSubtitles Player banner

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

উবুন্তু সিডি...................




অনেকে এই বিষয়টই জানে আবার অনেকেই জানেনা যারা জানেনা । আপনি ইচ্ছা করলে উবুন্তু সিডি অডার দিতে পারেন। এতে আপনার কোন টাকা পয়সা খরচ হবেনা। এর জন্য আপনাকে করতে হবে শুধু রেজিস্ট্রেশন এবং সিডির জন্য অনুরোধ। আপনার সিডি এসে যাবে আপনার বাসায়। অডার দেয়ার পর সিডি আসতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগে।

লিঙ্কঃএখানে ক্লিক করুন।   



বি. দ্র.: এখানে আপনাদের প্রতি একটা অনুরোধ, যেসব সিডি জনকল্যাণের জন্য দেয়া হচ্ছে সেগুলো অযথা অপ্রয়োজনীয় সংখ্যক চাইবেন না। সম্ভব হলে বন্ধুর কাছ থেকে সংগ্রহ করুন বা ডাউনলোড করুন। তাদের সীমাবদ্ধতা আছে, চাইলেই দেয় বলে অকারণে চাওয়া উচিত না। আপনি একটা সিডি যদি না নেন সেটিই হয়ত এমন একজন পাবে যার পক্ষে যোগাড় করা হয়ত অসম্ভব।
আমার কাছ থেকে নিতে চাইলে আমার  e-mail address: ad.suprio@gmail.com  মেইল করুন  

সায়েদাবাদ রেলক্রসিংয়ে ট্রেনবাসমুখমুখি সংঘর্ষ .......


 

রাজধানীর সায়েদাবাদ রেলক্রসিংয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে দুটি বাসের ধাক্কা লাগে।









 বাস দুটি সরানোর কাজ চলছে।




ট্রেন থেকে নামছেন আতঙ্কিত যাত্রীরা।





র‌্যাকার দিয়ে বাস সরানো হচ্ছে।

 সুত্রঃ প্রথম আলো

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

টিনটিন

বিংশ শতাব্দীতে আলোচিত কমিক চরিত্র “টিনটিন”। ছোটখটো গড়নের আর অদ্ভুত চুলের ছাঁটের এ তরুণ সাংবাদিকটি তার ছোট্ট কুকুর স্নোয়িকে নিয়ে দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়ায়, এমনকি চাঁদেও অভিযান চালায়। আর সাথে থাকে প্রায় সারাক্ষণ মাতাল হয়ে থাকা জাহাজী বন্ধু ক্যাপ্টেন হ্যাডক আর অসম্ভব প্রতিভাবান বিজ্ঞানী ক্যালকুলাস।


টিনটিনের চরিত্রসমূহ


এডভেঞ্চার প্রিয় টিনটিন

টিনটিনের স্রষ্টা জর্জ রেমি (১৯০৭-১৯৮৩) কাগজে কলমে তার ছদ্মনাম “হার্জে” (Herge) নামেই বেশি পরিচিত। তিনি ১৯০৭ সালে বেলজিয়ামের ব্রাসেলসের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তাঁর আঁকাআকির উপর প্রবল ঝোঁক পরিলক্ষিত হয়। কিন্তু মজার ব্যাপার হল Institut Saint-Luc এ অল্পকিছুদিনের অভিজ্ঞতা ছাড়া তাঁর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলোনা।


টিনটিনের স্রষ্টা জর্জ রেমি

টিনটিন সিরিজের বইগুলো বাংলাসহ ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। ধারণা করা হয়, টিনটিন সিরিজের বই এ যাবত বিক্রি হয়েছে ২০ কোটি কপিরও বেশি।


৪।
টিনটিন কমিকস সিরিজ যে অনবদ্য বৈশিষ্ট্যের কারণে পাঠকমহলে জনপ্রিয় তার মধ্য উল্লেখযোগ্য হল, গল্পের ঘটনার চমকপ্রদতা, অদ্ভুত রসবোধ, অসম্ভব ডিটেইলস ড্রয়িং, সমসাময়িক ঘটনার নিঁখুত বর্ণনা, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের গল্প ইত্যাদি। বিংশ শতকের অনেক সমসাময়িক ঘটনাই উঠে এসেছে টিনিটিনের বিভিন্ন সিরিজে। যেমন “নীল কমল” (The Blue Lotus) বইটির ঘটনাপ্রবাহ তৈরী হয়েছিল ১৯৩৪ সালে সংঘঠিত চীন-জাপান যুদ্ধকে উপজীব্য করে। আবার “ওটোকারের রাজদন্ড” (King Ottokar's Sceptre) গল্পটির প্রেক্ষাপট তৈরী হয়েছে রুমানিয়ার রাজা Carol II এর সাথে তদকালীন সমাজতন্ত্র-বিরোধী রাজনৈতিক দল “Iron Guard” এর সংঘাতের প্রতিচ্ছবি দিয়ে। নিশ্চিতভাবেই বলা যায় “ক্যালকুলাসের কান্ড” (The Calculus Affair) কমিকসটির পটভূমি এসেছে তদকালীন “স্নায়ুযুদ্ধ”-কে কেন্দ্র করে।





দুই দুঁদে গোয়েন্দা জনসন আর রনসন


টিনটিনের বইগুলো নিয়ে ইতিমধ্যে অনেকগুলো চলচিত্র নির্মিত হয়েছে। এর মধ্য এডভেঞ্চার-একশ্যান মুভি যেমন আছে, তেমনি আছে এনিমেটেড মুভি। তালিকাটা নিম্নরূপঃ

The Crab with the Golden Claws (1947) - এনিমেশন মুভি।

Tintin and the Golden Fleece (1961) - একশ্যান মুভি, মূল গল্পের ছায়া অবলম্বনে।

Tintin and the Blue Oranges (1964) - একশ্যান মুভি, মূল গল্পের ছায়া অবলম্বনে।

Tintin and the Temple of the Sun (1969) - এনিমেটেড মুভি।

Tintin et la SGM (1970) - এনিমেটেড শর্টফিল্ম।

Tintin and the Lake of Sharks (1972) - কমিকস এবং Greg নামক এক স্ক্রিপ্ট রাইটারের গল্প অবলম্বনে।

অদূর ভবিষ্যতে টিনটিনকে নিয়ে আরো মুভি তৈরী হতে যাচ্ছে। ২০১১ সালে মুক্তি পাচ্ছে স্টিফেন স্পিলবার্গ পরিচালিত "The Adventures of Tintin: Secret of the Unicorn" ছবিটির গল্প তৈরী করা হয়েছে “বোম্বেটে জাহাজ” (The Secret of the Unicorn) আর “লাল বোম্বেটের গুপ্তধন” (Red Rackham's Treasure) নামক দুটি বইয়ের সমন্বয়ে।


জর্জ রেমি সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা প্রতিভাবান শিল্পী। নিশ্চিতভাবেই বলা যায়, একবিংশ শতাব্দীতেও  অনেক ভক্তের হৃদয়ে জর্জ রেমি থেকে যাবে।


টিনটিনের ডাউনলোড লিংকঃ

১ - আমেরিকায় টিনটিন

২ - আশ্চার্য উল্কা

৩ - বিপ্লবীবের দঙ্গলে

৪ - বোম্বেটে জাহাজ

৫ - ক্যালকুলাসের কান্ড

৬ - চন্দ্রলোকে অভিযান

৭ - চাঁদে টিনটিন

৮ - কংগোয় টিনটিন

৯ - ফ্লাইট ৭১৪

১০ - কালো সোনার দেশে

১১ - কানভাঙ্গা মূর্তি

১২ - কাঁকড়া রহস্য

১৩ - লাল বোম্বেটের গুপ্তধন

১৪ - মমির অভিশাপ

১৫ - নীল কমল

১৬ - ওটোকারের রাজদন্ড

১৭ - ফারাওয়ের চুরুট

১৮ - সূর্যদেবের বন্দি

১৯ - তিব্বতে টিনটিন


তথ্যসূত্রঃ
উইকিপিডিয়া, বিবিসি ও আইরিশ টাইমস
বর্ণবাদের অভিযোগে কাঠগড়ায় টিনটিন

ভার্চুয়াল টপআপ.......বাংলাদেশে এই প্রথম!

আপনার মোবাইল ব্যালেন্স রিচার্জ করে নিতে পারেন আপনার ব্যাংক এ্যকাউন্ট থেকেই! রাত ২ টা, প্রিয়জনের সাথে কথা বলতে বলতে ব্যলেন্স শেষ। কোন সমস্যা না... এসে গেছে ভার্চুয়াল টপআপ! এখন আর আপনাকে রিচার্জ সেন্টারে গিয়ে টাকা জমা দেয়াও লাগবে না। যখন তখন রিচার্জ করে নিতে পারবেন আপনার ব্যাংক এ্যকাউন্ট থেকেই।

সার্ভিসটি চালুকরেছে এ বি ব্যাংক(AB Bank) এস এস এল ওয়্যারলেস (SSL Wireless) সহায়তায়। ডাচ বাংলা ব্যাংক এর সাথে বাংলাদেশের প্রথম ই কমার্স গেইটওয়ে চালুর পর পর এটা এস এস এল ওয়্যারলেসের আরেকটি নতূন সার্ভিস।
সার্ভিসটি আপাতত বাংলালিংক এবং সিটিসেল কে নিয়ে চালু হয়েছে এবং খুব শীঘ্রই গ্রামীন ফোনও যোগ দিচ্ছে। আশা করা যাচ্ছে অন্য টেলকো গুলিও সার্ভিস টি চালু করে দিবে।


প্রথমে এ বি ব্যাংক এ আপনার ব্যাংক এ্যকাউন্ট টা SMS Banking এর জন্য Register করে নিতে হবে। তার পর ব্যাংক থেকে একটি Brochure দেয়া হবে যেখানে নিয়ম (খুবি সোজা) থাকবে রিচার্জ এর। এর পর কেল্লা ফতে! সিম্পল একটি এস এম এস করেই আপনি আপনার প্রি-পেইড বা পোষ্টপেইড একান্ট রিচার্জ করে নিন।  

এস এস এস ফরমেট টি এ রকম,

লিখুন Top 1234 50 পাঠিয়ে দিন 16207 নাম্বারে। (এখানে 1234 আপনার পিনকোড)
আপনার কোন কিছু জানার থাকলে এখানে জানাতে পারেন।

মঙ্গলবার, ২২ জুন, ২০১০

Waka Waka- Shakira

 Waka Waka........................








This time for Africa ........................

বুধবার, ১৬ জুন, ২০১০

অনলাইনে লাইভ খেলা দেখুন

এখন চলছে বিশ্বকাপ ফুটবল এবং এশিয়া কাপ ক্রিকেট

 সরাসরি অনলাইনে  খেলা দেখুন ।
     Click >>>>>> ফুটবল খেলা দেখতে

                             ক্রিকেট খেলা দেখতে


Share |

Share this page

বিশ্বকাপ ২০১০ এর প্রতিদিনের ম্যাচ রিভিউ

বিশ্বকাপ ২০১০ এর ম্যাচ রিভিউ................>>>
Share



প্রতিদিনের বিশ্বকাপের ম্যাচ রিভিউ:: আর্জেন্টিনা - নাইজেরিয়া

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ-৫(ইংল্যান্ড- যুক্তরাস্ট্র)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ ৬ (আলজেরিয়া -স্লোভেনিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ ৭(ঘানা -সার্বিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ৮ (জার্মানি - অস্ট্রেলিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:: ম্যাচ ৯(নেদারল্যান্ড - ডেনমার্ক)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ১১(ইতালি- প্যারাগুয়ে)

বিশ্বকাপের ম্যাচ রিভিউঃ ম্যাচ ১২(নিউজিল্যান্ড-স্লোভাকিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউঃ ম্যাচ ১৪(ব্রাজিল-উ.কোরিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ২২(স্নোভানিয়া-যুক্তরাষ্ট্র)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ২৯(ব্রাজিল-আইভরিকোস্ট)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৪৫(পর্তুগাল-ব্রাজিল)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫২(মেক্সিকো-আর্জেন্টিনা)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫৭(নেদাররল্যান্ড-ব্রাজিল)কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫৯(জার্মানিঃ আর্জেন্টিনা)কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৬১(উরুগুয়েঃ হল্যান্ড) সেমিফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:তৃতীয় স্থান নির্ধারনী(উরুগুয়েঃজার্মানি )

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ফাইনাল(হল্যান্ড:স্পেন)

bux.to
http://www.buxism.com/banner.php?id=srnbuxism

Click here to register at AlertPay n Get Online Payment

Register n Earn $$$

microworkers.com