আপনার মোবাইল ব্যালেন্স রিচার্জ করে নিতে পারেন আপনার ব্যাংক এ্যকাউন্ট
থেকেই! রাত ২ টা, প্রিয়জনের সাথে কথা বলতে বলতে ব্যলেন্স শেষ। কোন সমস্যা
না... এসে গেছে ভার্চুয়াল টপআপ! এখন আর আপনাকে রিচার্জ সেন্টারে গিয়ে টাকা
জমা দেয়াও লাগবে না। যখন তখন রিচার্জ করে নিতে পারবেন আপনার ব্যাংক
এ্যকাউন্ট থেকেই।
সার্ভিসটি চালুকরেছে এ বি ব্যাংক(AB Bank) এস এস এল ওয়্যারলেস (SSL Wireless) সহায়তায়। ডাচ বাংলা ব্যাংক এর সাথে বাংলাদেশের প্রথম ই কমার্স গেইটওয়ে চালুর পর পর এটা এস এস এল ওয়্যারলেসের আরেকটি নতূন সার্ভিস।
সার্ভিসটি আপাতত বাংলালিংক এবং সিটিসেল কে নিয়ে চালু হয়েছে এবং খুব শীঘ্রই
গ্রামীন ফোনও যোগ দিচ্ছে। আশা করা যাচ্ছে অন্য টেলকো গুলিও সার্ভিস টি
চালু করে দিবে।
প্রথমে এ বি ব্যাংক এ আপনার ব্যাংক এ্যকাউন্ট টা SMS Banking এর জন্য
Register করে নিতে হবে। তার পর ব্যাংক থেকে একটি Brochure দেয়া হবে যেখানে
নিয়ম (খুবি সোজা) থাকবে রিচার্জ এর। এর পর কেল্লা ফতে! সিম্পল একটি এস এম
এস করেই আপনি আপনার প্রি-পেইড বা পোষ্টপেইড একান্ট রিচার্জ করে নিন।
এস এস এস ফরমেট টি এ রকম,
লিখুন Top 1234 50 পাঠিয়ে দিন 16207 নাম্বারে। (এখানে 1234 আপনার পিনকোড)
আপনার কোন কিছু জানার থাকলে এখানে জানাতে পারেন।






0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন