BANGLADESH- Our Pride

genuinemails.com

Today's Live Match

Watch Live Cricket Here

Buzz Our DHAKA City

Dhaka.vi Videos - Tour Videos
Buzz your city.
You want the world to discover your city? The more your city has videos, the more it is suggested to users.

মঙ্গলবার, ১৫ জুন, ২০১০

খেলা চলাকালে লোডশেডিং:: আমদের কি করা উচিত.......

লোডশেডিং আমদের জীবনে খুব সাধারন ঘটনা, যেখানে ঢাকা শহরে গড়ে ৩-৫ ঘন্টা লোডশেডিং হয়, আর গ্রামের অবস্থা বলতে গেলে তো আরও খারাপ। কিন্তু যখন বিশেষ কোন সময়ে বিশেষ লোডশেডিং হয় তখন মানুষের অনেক সময় হিতাহি্ত থাকে না, তখনি ঘটে অনাকংখিত ঘটনা।

গতকাল চুয়াডাঙ্গা জেলায় বিশ্বকাপ ফুটবল (আর্জেন্টিনা-নাইজেরিয়ার)চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা চুয়াডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে হামলা এবং আলমডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ জনতাকে সামলাতে পুলিশ লাঠিপেটা এবং পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তারপর পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যাপক ক্ষতিসাধন হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যে খেলা চলাকালে চুয়াডাঙ্গায় গতকাল রাত নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জনতা চুয়াডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালায়। এ সময় র‌্যাব ও পুলিশ সেখানে পৌঁছে লাঠিপেটা করে জনতাকে ছত্রভঙ্গ করে।

একই সময়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে তারা বিদ্যুৎ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে। ভাঙচুরের শিকার হয় আবাসিক প্রকৌশলীর মোটরসাইকেল। ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর জন্য বিদ্যুৎ কার্যালয়ের কাছে পৌঁছালে জনতা সেই গাড়িতেও হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। জনতা ছত্রভঙ্গ হয়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেশের বিভিন্ন স্থান থেকে অনেক অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে খেলা দেখার সময় বিদ্যুৎ সরবরাহের দাবিতে শনিবার সকালে চন্দনাইশ পলস্নীবিদু্যত সমিতি গাছবাড়ীয়া জোনাল অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা পলস্নীবিদু্যত অফিসের চেয়ার, টেবিল, গস্নাস ভাংচুর শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা চট্টগ্রাম-কঙ্বাজার মহাসড়কে প্রায় অর্ধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। চন্দনাইশ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাধারণ গ্রাহক, ছাত্র মিলে কয়েক শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক পলস্নীবিদু্যত অফিস ঘেরাও কর্মসূচী পালন করে। ইতোপূর্বে গ্রাহকদের ঘেরাওয়ের সময় গাছবাড়ীয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার হাছান আহমেদ মজুমদারের নিকট দাবি জানালে তিনি ৩ দিনের মধ্যে লোডশেডিং কমিয়ে আনার আশ্বাস দেন।





কলাপাড়ায় শনিবার রাতে আর্জেন্টিানা-নাইজেরিয়ার খেলা দেখতে না
 পেরে গ্রাহকরা স্থানীয় পলস্নীবিদু্যত অফিস ঘেরাও করে ভাংচুর চালায়। এতে পলস্নীবিদু্যতের এজিএম নিশিত কুমার আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

টাঙ্গাইলে বিশ্বকাপের প্রথম দিনের খেলা দেখতে না পেরে মির্জাপুরে শনিবারের খেলা না দেখতে পারলে রোববার পলস্নী বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার আল্টিসেমটাম দিয়েছে মির্জাপুরের বিৰুব্ধ ফুটবল প্রেমিরা। বিশ্বকাপের প্রথম দিনের খেলা না দেখতে পেরে গ্রাহকরা এমন আল্টিমেটাম দিয়েছে।

মেহেরপুরে বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেয়ে শুক্রবার রাতে গাংনী পলস্নীবিদু্যত অফিস ঘেরাও ও ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের হসত্মৰেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষুব্ধ জনতা বিদু্যতের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং বিদু্যত অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাংচুর করে। শুক্রবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ, মদন এবং দুর্গাপুরে শত শত ফুটবলপ্রেমী খেলা না দেখতে পেরে বিৰোভ প্রদর্শন করেছে। এ সময় উত্তেজিত জনতা বিৰোভ মিছিল বের করে। তারা পলস্নীবিদ্যুৎ অফিসে ইটপাটকেল নিৰেপ করে এবং অফিসে তালা লাগিয়ে দেয়।

এমতাবস্থায় বিদ্যুৎ কর্তৃপক্ষ লোডশেডিংয়ের মাত্রা আধা ঘণ্টায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।  
পুরোটা না হলেও অর্ধেকটা খেলা দেখানোর ব্যবস্থা করতে লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে আধাঘণ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ক্ষেত্রে আমদের উচিত নিজেদের একটু ধরে রাখা, কারন যে খেলাটা এখন দেখা গেল না সে খেলা পরে যেকোন সময় দেখা যেতে পারে কেননা একই খেলা বার বার টিভিতে রি্পলাই দেখানো হয়। কিন্ত খেলা না দেখতে পারা কারনে যে সম্পদ নষ্ট করা হল তা কখনও সহজে পুরন করা সম্ভব হয় না।


কিন্তু এ কথা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সরকার কিংবা বিদ্যুৎ কর্তৃপক্ষ খেলা চলাকালীন সময়ে সব জায়গায় বিদ্যুৎ দিতে পারবে না, কেননা তাদের ভাষ্যমতে কোন এলাকায় যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তার জন্য আরেক এলাকায় বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রাখতে হচ্ছে। আর এখন যখন বিশ্বকাপের খেলা একই সময়ে সবাই দেখছে তখনই লোডশেডিংর মাত্রা চরম আকার নিচ্ছে। তারমানে সবাই লাইভ খেলা দেখতে পারছে না............ তারমানে য্তই ভাংচুর করা হোক না কেন, এ অবস্থা পুরো বিশ্বকাপের সময়ে চলবে যদি না সরকার কোন পদক্ষেপ না নেয়.................

সংবাদসুত্রঃ প্রথম আলো, বৈকন্ঠ।
[ পোষ্টটি   গল্পসল্প ফোরাম এ প্রকাশিত হয়েছ ]

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Share this page

বিশ্বকাপ ২০১০ এর প্রতিদিনের ম্যাচ রিভিউ

বিশ্বকাপ ২০১০ এর ম্যাচ রিভিউ................>>>
Share



প্রতিদিনের বিশ্বকাপের ম্যাচ রিভিউ:: আর্জেন্টিনা - নাইজেরিয়া

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ-৫(ইংল্যান্ড- যুক্তরাস্ট্র)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ ৬ (আলজেরিয়া -স্লোভেনিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ ৭(ঘানা -সার্বিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ৮ (জার্মানি - অস্ট্রেলিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:: ম্যাচ ৯(নেদারল্যান্ড - ডেনমার্ক)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ১১(ইতালি- প্যারাগুয়ে)

বিশ্বকাপের ম্যাচ রিভিউঃ ম্যাচ ১২(নিউজিল্যান্ড-স্লোভাকিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউঃ ম্যাচ ১৪(ব্রাজিল-উ.কোরিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ২২(স্নোভানিয়া-যুক্তরাষ্ট্র)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ২৯(ব্রাজিল-আইভরিকোস্ট)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৪৫(পর্তুগাল-ব্রাজিল)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫২(মেক্সিকো-আর্জেন্টিনা)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫৭(নেদাররল্যান্ড-ব্রাজিল)কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫৯(জার্মানিঃ আর্জেন্টিনা)কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৬১(উরুগুয়েঃ হল্যান্ড) সেমিফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:তৃতীয় স্থান নির্ধারনী(উরুগুয়েঃজার্মানি )

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ফাইনাল(হল্যান্ড:স্পেন)

bux.to
http://www.buxism.com/banner.php?id=srnbuxism

Click here to register at AlertPay n Get Online Payment

Register n Earn $$$

microworkers.com