"জেড এ তুষারের সংগীতায়োজনে নতুন আঙ্গীকে রবীন্দ্রনাথের
১৩টি গান নিয়ে এই অ্যালবাম। এই অ্যালবামে রবীন্দ্রসংগীতের আদী স্বরলিপি অৰুন্ন রেখে
গায়কীতে কিছুটা আধুনিক ঢং এর গানগুলো করার চেষ্টা করা হয়েছে। তুষারের এই অ্যালবামটি
করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ের রক এবং আরএন্ডবি প্রজন্মের কাছে
রবীন্দ্রনাথ আরো আদৃত করে তোলা। তুষারের পাশাপাশি এই অ্যালবামে সহশিল্পী হিসেবে কাজ
করেছেন মৌ, তনিমা, বাঁধন ও সুমন।"
গ্রুপ পেজে ২টা ভিডিও দেয়া ছিল। খুজে খুজে ইউটিউবে তনিমার গাওয়া আয় তবে সহচরী গানটা পেলাম।
গানগুলো শুনলে স্বয়ং রবীন্দ্রনাথের যে হার্ট এটাক হতো তাতে কোন সন্দেহ নেই। আমার
কথা হচ্ছে রবীন্দ্রনাথ যে সুরে গানগুলো রচনা করেছেন তার আলাদা একটা আবেদন আছে।
সেটাকে এভাবে ধ্বংস করার প্রয়াস কেন........... ?
ফেসবুকে "ব্যান রক উইথ রবীন্দ্রনাথ" নামে একটা গ্রুপ দেখলাম।
গ্রুপের লিংক ধরে
আমাদেরগান.কম এ যেয়ে
পেলাম আরো তথ্য।
তবে আইনগতভাবে মনে হয় তেমন কিছু করার নেই। কারণ কয়েকবছর আগেই রবীন্দ্রসঙ্গীতের সুরের
উপর যে কর্তৃত্ব ছিল রবীন্দ্র ভারতীর, সেটা উঠে গেছে। এখন শ্রোতারা যদি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় ..............
ফেসবুক গ্রুপ
রক উইথ রবীন্দ্রনাথ এর আরো
গান
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন